কৃষি বিলের বিরুদ্ধে লালগড়ের বৈতায় তৃণমূলের ধিক্কার মিছিল ও সভায় বিজেপি কে হুংকার ছত্রধর মাহাতোর - The News Lion

কৃষি বিলের বিরুদ্ধে লালগড়ের বৈতায় তৃণমূলের ধিক্কার মিছিল ও সভায় বিজেপি কে হুংকার ছত্রধর মাহাতোর

 


দি নিউজ লায়নঃ   কেন্দ্রীয় সরকারের কৃষি বিল এর  বিরুদ্ধে সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার বৈতা বাজারে তৃণমূল  ধিক্কার মিছিল ও সভার আয়োজন করা হয় ।ধিক্কার মিছিল নেতৃত্ব দেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো ও তৃণমূলের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক দেবাশীষ চৌধুরী  সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূলের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক দেবাশীষ চৌধুরী তার ভাষণে তীব্র ভাষায় কেন্দ্র সরকারের কে আক্রমণ করেন। তিনি তার ভাষণে বলেন কেন্দ্রীয় সরকারের কালা কৃষি বিল আমরা মানবো না।


ওই কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আমাদের আন্দোলন চলবে। দিল্লিতে কৃষকরা কৃষি বিল বাতিলের দাবিতে যে আন্দোলন করছে সেই আন্দোলনকেও তিনি সমর্থন করেন ।তিনি বলেন ওই আন্দোলনে অংশগ্রহণকারী 22 জন কৃষকের মৃত্যু হয়েছে। তা সত্ত্বেও কেন্দ্র সরকারের টনক নড়েনি অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মেদিনীপুরে এসে কৃষকের বাড়িতে খেয়ে ফটোশুট করছেন। মানুষকে দেখাতে চাইছেন যে তারা কৃষকের পাশে আছে। আসলে কৃষক বিরোধী এই সরকার। তাই বিজেপিকে তিনি প্রত্যাখ্যান করার আহ্বান জানান।


ওই সভার অন্যতম বক্তা তৃণমূলের  রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো বলেন কৃষকরা তাদের ন্যায্য ফসলের দাম থেকে বঞ্চিত অথচ কেন্দ্র সরকার কৃষকদের বঞ্চিত করার জন্য লোকসভা ও রাজ্যসভায় কৃষি বিল পাস করেছে। তা কৃষকদের পক্ষে বিপদজনক। সারাদেশের মানুষ ওই কৃষি বিলের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে। তিনি বলেন কৃষি বিল নিয়ে কেন্দ্র সরকার কৃষকদের সাথে প্রতারণা করছেন। তিনি আরো বলেন যে কেন্দ্রের বিজেপি সরকার সারা দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। তাই কিছু পুঁজিপতি ব্যবসায়ীদের জন্য ওই কৃষি বিল কেন্দ্র সরকার পাস করেছে। আর বাংলায় এসে বিজেপি নেতারা বড় বড় ভাষণ দিচ্ছেন, বলছেন আমরা কৃষকের পক্ষে আছি। 


তাহলে কেন 22 জন কৃষকের মৃত্যু হল তার উত্তর দিতে পারেনি বিজেপি নেতারা। তিনি তীব্র ভাষায় বিজেপি কে আক্রমণ করে বলেন জঙ্গলমহলের মাটি পবিত্র মাটি। এই পবিত্র মাটি কে কালিমালিপ্ত করার জন্য বিজেপি উঠে পড়ে লেগেছে। তিনি বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন 2021 সালের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। জঙ্গলমহলের শান্তি উন্নয়ন অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আশীর্বাদ করবেন। তিনি বলেন সন্ত্রাস ও হিংসা শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ। তাই জনগণ কার সাথে আছে তা আগামী দিনে প্রমাণ হবে। তিনি বলেন তৃণমূল কৃষকদের পাশে ছিল আগামী দিনের থাকবে তাই কৃষক বিরোধী বিজেপিকে জঙ্গলমহলের মানুষ প্রত্যাখ্যান করবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.